বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে বিশেষ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (৭মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব ভবনের মিলানাতয়নে সভায় প্রেসক্লাবের আহবায়ক ও
দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি
আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা-সভাপতি দৈনিক আজকের পত্রিকার মাঈনুদ্দিন খালেদ,সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের ইফসান খান ইমন,সদস্য সচিব ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল,দৈনিক সংগ্রামের মাহমদুল হক বাহাদুর,দৈনিক দিলকালের মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
দৈনিক সংবাদের মো: ইউনুস,টিটিএন'র হাফিজুল ইসলাম চৌধুরী,আমাদের সময়ের মোঃ শাহীন, মোঃ তৈয়ব উল্লাহ, সানজিদা আক্তার রুনা প্রমুখ।
সভায় উপস্থিতির অধিকাংশ সদস্য বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় সিলেকশন পদ্ধতিতে দ্রুত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটি নির্বাচন করতে প্রস্তাব সিদ্ধান্ত হয়।