বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজা লেদুর মুখ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত হলেন- সোলতান আহমদ এর ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮)।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ বলেন,তামাক ক্ষেতের কাজ শেষ করে রবিবার রাত সাড়ে ৭টার দিকে রিদুওয়ান করিম মিন্টু কে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,অপহরণের খবর শুনেছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।