বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লামায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলাল আহমেদ, লামা
 ছবি:
ছবি:

প্রকৃতি থেকে অনুপ্রেরণা,জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য'এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

​শুক্রবার (৫ জুন) সকালে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি পরিবেশ সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশকর্মীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।

​সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও প্রকৃতির সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এদিকে Save_The_Environment স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী একদিনে ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেছে, Mission Green Bangladesh, Lama development Foundation, নব দিগন্ত ফাউন্ডেশন,জাগ্রত যুব সংঘ,বসুন্ধরা শুভ সংঘ।
​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানোই নয়, পরিবেশ রক্ষার দাবিতে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে।

​দিবসটি উপলক্ষ্যে পরিবেশবাদী ও উন্নয়ন সংস্থা 'কারিতাস বাংলাদেশ'-এর পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৫০টি চারা বিতরণ করা হয়। এ সময় চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কারিতাস-এর মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা।
​অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত