দেশসেরা ১০০ মাদ্রাসার তালিকায় লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বেলাল আহমেদ, লামা
 ছবি:
ছবি:

সারা দেশের ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১০০টি শ্রেষ্ঠ মাদ্রাসার তালিকায় অনন্য স্থান করে নিয়েছে বান্দরবানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। শিক্ষাগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এই গৌরবময় ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পদক-২০২৬’ প্রদান করা হয়।১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

মঙ্গলবার (৩০ জুন)ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ও ক্রেস্ট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের এই গৌরবময় অ্যাওয়ার্ড গ্রহণ করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ও একাডেমিক প্রধান মো.তমিজ উদ্দিন।

​ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এমন গৌরবময় অর্জনের প্রশংসা করেন এবং পাহাড়ি জনপদে আলো ছড়ানো এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য কামনা করেন। মাদ্রাসার এই অনন্য প্রাপ্তিতে সংলগ্ন এলাকা ও পুরো বান্দরবান জেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান,মাদ্রাসার এই গৌরবময় অনন্য প্রাপ্তিতে আমরা গর্বিত  এই শিক্ষাপ্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য কামনা করছি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত