বান্দরবানে আলীকদম উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আনছার আহমদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
বিগত কয়েকদিনে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা কবলিত প্রায় ৩শ পরিবারকে খাদ্যপণ্য ও শুকনো খাবার প্রদান করেন। আরো শত খানেক পরিবারকে দেওয়ার প্রস্তুতি চলছে। খাদ্য পন্যের মধ্যে রয়েছে চাল-ডাল-তেল-আলু-মুড়ি-নিত্য প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন।
আনছার আহমদ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মালিক আনছার আহমদ জানান, সব সময় বন্যা কবলিত মানুষের পাশি আছি থাকবো ইনশা আল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে।