আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

লামা প্রতিনিধি
 ছবি:
ছবি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের উদ্যোগে আজিজনগর ফুটবল টুর্নামেন্ট -২০২৬ইং এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। 


২৬'ই জুন(জুমাবার) বিকাল ৪ ঘটিকার সময় আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 


উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ মোর্শেদ আলম, সদস্য সচিব মোঃ রিদুয়ান, কৃষক দলের সদস্য সচিব মোঃজুবাইরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন, শ্রমিক নেতা হামিদ কল্লোলসহ অসংখ্য নেতৃবৃন্দ। 


উদ্বোধনী বক্তব্যে সাংগঠনিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ মোর্শেদ আলম বলেন,মাদক থেকে দূরে রাখতে আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন সকলে সুন্দর ও শৃঙ্খল খেলা উপহার দিবে সে প্রত্যাশা করছি এবং শুভ উদ্বোধন ঘোষণা করছি।


উদ্বোধনী ম্যাচে আজিনগর চেয়ারম্যান পাড়া জুনিয়র টিম কোরবানিয়া ঘোনা স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে পরাজিত হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত