লামায় কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মোঃজুবাইরুল ইসলাম
 ছবি:
ছবি:

লামা উপজেলার কৃষক দলের উদ্যোগে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতায় রাখতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 


১৬'ই আগস্ট (রবিবার) লামা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়। 


পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির আওতায় লামা উপজেলা ও লামা পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বান্দরবান জেলা শাখার সম্মানিত সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন। সাথে  ছিলেন লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃইব্রাহিম,সদস্য সচিব আমির হোসেনসহ অসংখ্য নেতৃবৃন্দ। 


 এসময় উপস্থিত প্রধান অতিথি জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন জানান,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জলবায়ু সহনশীলতা রাখতে যে কর্মসূচি হাতে নিয়েছে তা পূরণ করতেই আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ। বান্দরবান জেলার প্রতিটি উপজেলা, সাংগঠনিক থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এ কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত