কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খানের উদ্যোগে ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ

মোঃজুবাইরুল ইসলাম, চকরিয়া
 ছবি:
ছবি:

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুর আলম খান সারাদেশের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে থানা কম্পাউন্ডে ঔষধি গাছের চারা রোপণ করেন বলে জানা যায়। 


১৪'ই জুন(রবিবার) তেরেঙ্গা হাইওয়ে থানা কম্পাউন্ডে এ ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন ও  থানার অন্যান্য  অফিসার ফোর্স।


এবিষয়ে শাহিনুর আলম খান  তার আওতাধীন সকল থানা কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের চারা লাগানোর জন্য সকলকে নির্দেশ প্রদান করে। তিনি  বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা করা জীবনের জন্য অপরিহার্য। অক্সিজেন, ভিটামিন ও ভেষজঔষধ এর প্রাকৃতিক ভান্ডার হচ্ছে গাছ। তাই আমাদের সকলের উচিত প্রতি বছর বর্ষা মৌসুমে খালি জায়গায়,বাড়ির আঙ্গিনায় বেশি বেশি গাছ লাগাতে হবে।


সবশেষে  চিরিংগা হাইওয়ে থানা সহ কুমিল্লা রিজিয়নের সকল থানায় তিনি গাছের চারা উপহার দেন এবং  সকল থানা ও অফিস কম্পাউন্ডে এই মৌসুমে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা লাগাবেন বলে নিশ্চিত করেন ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত