দীর্ঘ ৮ বছর পর ​লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা

বেলাল আহমেদ, লামা
 ছবি:
ছবি:

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও বাড়াতে দীর্ঘ ৮ বছর পর ​যুক্ত হলো ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা কার্যক্রম।বুধবার  (১৭ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি গুরুত্বপূর্ণ সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সেবা কার্যক্রমের ফলক উন্মোচন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম।আরো উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু।

​প্রধান অতিথির বক্তব্যে মো: মঈন উদ্দিন বলেন,​বান্দরবান সাংসদ সাচিংপ্রু জেরি স্যারের আন্তরিক প্রচেষ্টায় লামা উপজেলার সাধারণ ও প্রান্তিক মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার ও স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু হওয়ার মাধ্যমে স্থানীয় রোগীদের আর দূরে কোথাও যেতে হবে না। ঘরের কাছেই তারা এখন কম খরচে আধুনিক এই সেবাগুলো পাবেন।​

সভাপতির বক্তব্যে ডা: গোলাম মোস্তফা নাদিম বলেন,​দীর্ঘদিন  ৮ বছর পর এই দুটি সেবা চালু হলো।এই অঞ্চলের মানুষের একটি আধুনিক ডেন্টাল ও আল্ট্রাসনোগ্রাফি সেবার চাহিদা ছিল। আজ থেকে এই দুটি সেবা চালু হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিধি আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা সাধারণ মানুষের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নামমাত্র ফি দিয়ে নতুন এই দুটি সেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি দেখা গেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত