নাইক্ষ্যংছড়িতে গ্যাসের দোকানে অভিযান, এক দোকানদারকে জরিমানা

জাহাঙ্গীল আলম কাজল, নাইক্ষংছড়ি
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের  বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 
বৃহস্পতিবার (২২ জুন) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাজারে এবং রেস্ট হাউসে এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে ১দোকানদারকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- 
সাহারা স্টোর প্রোপাইটার  মোহাম্মদ বেলাল।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারি কমিশনার ভুমি ইসমাত জাহান ইতু   জানান, সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের দাম ডিলার পর্যায়ে কমলেও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার এর দাম ছিল অপরিবর্তিত,
যার প্রেক্ষিতে ২২ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ও থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযান চালানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা  নির্বাহী অফিসার এনামুল হাসান জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বাজার তদরকিসহ এই ধরণের  অভিযান অব্যাহত থাকবে। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত