বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো মোজাম্মেল হক বান্দরবান জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেলেন।
গত মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হলেন তিনি।
বুধবার ( ১৭ জুন) সকালে বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা মো: মোজাম্মেল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হলেন।
কল্যাণসভা শেষে বান্দরবানের পুলিশ মো: ওহাবুল ইসলাম খন্দকার এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে ইয়াবা, চোলাই মদ,ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকান্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করেন।
তাই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।
এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেন।
ওসি মোজাম্মেল হক নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন।
জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার এক প্রতিক্রিয়ায় মো: মোজাম্মেল হক বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে জনগনের সেবায় নিয়োজিত রেখেছি।
এ অর্জন সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর।
শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।