আইনশৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্বে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে বান্দরবান জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কৃত হয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই আহমেদ মোর্শেদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বান্দরবান জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হওয়ায় এসআই আহমেদ মোর্শেদকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের পেশাগত মনোবল বৃদ্ধি করবে।